দূর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দূর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নুরুর আর বাড়ি ফেরা হলোনা

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নুরুর আর বাড়ি ফেরা হলোনা

 ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নুরুর আর বাড়ি ফেরা হলোনা

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান নুরু (৫৮) আর বাড়ি ফেরা হলোনা। তিনি উপজেলার ঝাউদিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঝিকরগাছা বাজার থেকে বাজার করে বাড়ি যাওয়ার পথিমধ্যে কৃর্তিপুরস্থ নাজমুলের ট্রাক টার্মিনালের নিকট এসে একটি চায়ের দোকান থেকে চা পান করে, বলে বাড়িতে মেলা কাজ আছে দ্রুত বাড়ি যেতে হবে।

এরপর সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়ক পার হয়ে মহাসড়কের পাশধরে বাইসাইকেল যোগাযোগে বাড়িতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী জৈনক এক ব্যক্তির মুরগীর খাবার পরিবহনের যশোর ট ১২৫৭ নং এর একটি কার্ভাটভ্যান তাকে ধাক্কা মারে। যার ফলে ঘটনাস্থলে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে আমি সহ আমার টিম ঘটনা স্থল পরিদর্শন করি। নিহতদের পরিবারের সদস্যরা মামলা করবে না বলে আমাদের নিকট লিখিত দেওয়ার পরিপেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।


 ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ডুবে ইসরাফিল নামক এক শিশুর করুণ মৃত্যু

ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ডুবে ইসরাফিল নামক এক শিশুর করুণ মৃত্যু

 ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ডুবে ইসরাফিল নামক এক শিশুর করুণ মৃত্যু

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌরসদরের ৬নং ওয়ার্ড মোবারকপুর সিড়িঘাট নামক স্থানে কপোতাক্ষ নদের পানিতে ডুবে ইসরাফিল হোসেন (৮) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। সে মোবারকপুর গ্রামের আব্দুর রহমানের একমাত্র ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জনা যায়, শুক্রবার (৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় ইসরাফিল ও প্রতিবেশি বন্ধু তাসকিন বাড়িতে কিছু না জানিয়ে কপোতাক্ষ নদে বড়শী দিয়ে মাছ ধরতে গিয়ে ইসরাফিল পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে তাসকিন বিষয়টি বাড়িতে এসে জানালে পরিবারসহ স্থানীয়রা কপোতাক্ষ নদে দীর্ঘসময় ধরে খোঁজাখুজি করেও ইসরাফিলকে না পেয়ে বেলা ৩টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় শিশুকে উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ নয়ন বাবু চৌধুরী বলেন, আমরা সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে শিশু বাচ্চাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করলে আবারও তাকে তার পরিবারে নিকট হস্তান্তর করি। পরবর্তিতে থানা পুলিশ এসে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন। 

থানার এস.আই মোশারেফ হোসেন ঘটনাস্থল পরিদর্শনসহ লাশের সুরোতহাল রির্পোট করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই শুক্রবার রাতে দাফন করা হয়।


ঝিকরগাছায় অসাবধানতায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শাহজান মোড়লের মৃত্যু

ঝিকরগাছায় অসাবধানতায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শাহজান মোড়লের মৃত্যু

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী মোড়ল (৭০) অসাবধানতায় ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেনেয়ালী গ্রামের মৃত জোনাব আলী মোড়লের ছেলে। 
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়ে অসাবধানতাবসত রেল লাইন দিয়ে বেনাপোল অভিমুখে যাওয়ার সময় সকাল অনুমান সাড়ে ৬টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি গদখালীর সৈয়দপাড়া নামক স্থানে এসে তাকে ধাক্কা দিলে সে প্রায় ১০-১৫ ফুট দূরে জনৈক আমিনুরের জমির উপরে ছিটকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। রেলওয়ের মামলার জটিলতার অবসন ঘটলেই পারিবারিক ভাবে জানাজার নামাজ শেষে বেনেয়ালী বেলতলা নামক পারিবারিক গোরস্থানে সমাধিত করা হবে।
বাংলাদেশ রেলওয়ে জিআরপি’র বেনাপোল স্টেশনের দায়িত্বরত (আইসি) কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ বলেন, রেল দূর্ঘটানার কথা শুনে আমিসহ আমার ফোর্স ঘটনাস্থালে এসে লাশ পেয়েছি। লাশের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত ও ডান পায়ের সমস্যা পাওয়া গেছে। লাশের সুরতহাল শেষ করে আমি পোস্টমাডামের জন্য তৈরী হয়েছি। এমতাবস্থায় নিহতের আত্মীয় স্বজনরা পোস্টমর্টেম না করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করেছেন। তার ফলাফল পাওয়ার জন্য আমি অপেক্ষায় রয়েছি। যদি ফলাফল না পাওয়া যায় তাহলে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় গাছ ভেঙে পড়ে দু’জন নিহত

ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় গাছ ভেঙে পড়ে দু’জন নিহত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী ব্র্যাক অফিসের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুরানো গাছের ডাল ভেঙ্গে বাসের ছাদে পড়ে দু’জন ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন, যশোর সদর উপজেলার উপশহর ডি ব্লকের লিয়াকত আলীর ছেলে সালাউদ্দিন (৪৫) ও বেনাপোলের বড় আঁচড়া গ্রামের মুনছুর আলীর ছেলে শিমুল হোসেন (৩৫)। 

নাভারণ হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে পৌর সদরের হাজেরালী ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেনাপোলগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে থাকা বহুপুরাতন কড়ই গাছে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানের ধাক্কায় কড়ই গাছের উপরের অংশ যাত্রীবাহী বাসের ছাদের উপরে ভেঙ্গে পড়লে। তখন বাসের ছাদে থাকা যাত্রী সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। আর গুরুতর আহত হন শিমুল হোসেন নামের অপর আর এক ব্যক্তি।

স্থানীয়রা তাৎক্ষনিক আহত শিমুলকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা ফায়ার সার্ভিস টিম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং শুক্রবার ময়নাতদন্ত শেষে পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান নাভারণ হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

যশোর বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্হিত মৃত ও ঝুকিপূর্ণ গাছের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে। ২০১৭ সালে এই গাছগুলো অপসারণ করে ৪ লেনের রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় সরকার, কিন্তু কিছু মানুষের কারণে গাছ মেরে রাস্তা নির্মাণ করতে পারেনি সরকার। ফলে গাছগুলো রেখেই রাস্তা নির্মাণ করা হয়েছে।

এ প্রসঙ্গে ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর পরিচালক মোঃ মতিয়ার রহমান বলেন, যাদের বিরোধিতার প্রেক্ষিতে গাছগুলো কাটা গেলোনা এবং রাস্তার মাঝে গাছ থাকার কারণে এখন হরহামেশাই মানুষ মারা যাচ্ছে, সংশ্লিষ্ট দপ্তর গুলোর উচিৎ এই পরিবেশবাদীদের নামে হত্যা মামলা দায়ের করা।

এদিকে গাছগুলো অপসারণ করার জন্য স্থানীয় জনগন এবং বিভিন্ন সামাজিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এই অনাকাক্সিক্ষত মৃত্যুতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অতিদ্রুত এই গাছগুলো অপসারণ করে যশোর বেনাপোল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবি জানিয়েছেন।


ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আফজাল হোসেন চাঁদ :

যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা পৌরসদরের হাসপাতাল রোডের মুখে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম (৫৩) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। তিনি যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের বারিক’র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০.৪৫ মিনিটের সময় ঝিকরগাছা পৌরসদরের হাসপাতাল রোডের মুখে বেনাপোলগামী কয়লা ভর্তি ট্রাক (যশোর ট ১১-২০১৩) ও হাসপাতাল রোড হতে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল (যশোর হ ১৮-১৮৭৩) চালক তার নিজ বাসায় যাওয়ার পথিমধ্যে মহাসড়কের উপর মুখোমুখি সংঘর্ষে আবুল কাশেম নিহত হন। ঘটনার সম্পর্কে জানতে পেরে তাৎক্ষনিক থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হন কিন্তু ঘটনার ১ঘন্টা পরে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ উপস্থিত হতে দেখা গেছে। 

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, সকালে ট্রাক ও মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনার সাথে সংপৃক্ত শার্শা উপজেলার পশ্চিমকোর্টা গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে ড্রাইভার কবিরুলকে থানা পুলিশ আটক করেছ। ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


যশোর বেনাপোল মহাসড়কে দূর্ঘটনা আবারও ঝরলো এক প্রাণ

যশোর বেনাপোল মহাসড়কে দূর্ঘটনা আবারও ঝরলো এক প্রাণ

আফজাল হোসেন চাঁদআশরাফুজ্জামান বাবু :

যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালি ইউনিয়নের গদখালি বাজারের ফুল মার্কেটের সামনে শুক্রবার রাত ৮টার সময় যশোর বেনাপোল মহাসড়কে দূর্ঘটনা আবারও ঝরলো এক প্রাণ।
নিহত হয়েছে মনু মিয়া (৪০) নামের এক ব্যক্তি। তিনি পটুয়া পাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। বেনেয়ালি বাজার থেকে নিজের ব্যক্তিগত কাজ শেরে রাতে তার  বাড়িতে যাওয়ার জন্য ভ্যানে উঠলে, ভ্যানটি যশোর বেনাপোল মহাসড়কের গদখালী বাজারে পৌঁছালে বেনাপোলের দিক হতে আসা ঢাকা মেট্রো ট ১৪-২৫৮৭ নাম্বারে কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
কাভার্ডভ্যানের চাকার নীচে পড়ে মাথায় আঘাত পেয়ে মনু মিয়া ঘটনাস্থলে মৃত্যুবরন করেন।
নাভারন হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঝিকরগাছা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
ড্রাইভার কাভার্ড ভ্যানটি পাশ্ববর্তী তেল পাম্পে রেখে পালিয়ে যায় মর্মে জানা গেছে। 
শোক সংবাদ : ঝিকরগাছা যুবলীগের সদস্য শামীম রেজা আর নেই

শোক সংবাদ : ঝিকরগাছা যুবলীগের সদস্য শামীম রেজা আর নেই

চাঁদনী বিডি ডেস্ক : 

যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। 

ঘটনা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান। 

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম শেষে সে তার ব্যবসায়ীক কাজের জন্য মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি ডট কম পরিবার। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন।

 ঝিকরগাছায় ইজিবাইক-মটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

ঝিকরগাছায় ইজিবাইক-মটরসাইকেল সংঘর্ষে ৩ বন্ধু নিহত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার বেনেয়ালীতে যশোর-বেনাপোল মহাসড়কের উপর ইজিবাইক-মটরসাইকেল সংঘর্ষে বা মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ বন্ধু নিহত হয়েছে। নিহতরা হল, মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে মটরসাইকেল চালক নয়ন হোসেন (২০), হাসান আলীর ছেলে তৌহিদ হোসেন (১৯) ও যশোর শংকরপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে জীবন  হোসেন (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে একটি মটরসাইকেল যোগে তিন বন্ধু ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছা উপজেলার গদখালী- পানিসারার ফুলবাগান এলাকায় বেড়াতে যাওয়ার পথিমধ্যে বেনেয়ালী বাজাওে একটি ইঞ্জিনচালিত ভ্যানকে অভারটেক করতে গিয়ে বিপরিত দিক থেকে আসা আর একটি ইজিবাইকে এসে ধাক্কা দিলে মটরসাইকেল আহরী জীবন হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় মারাত্বক আহত অবস্থায় অপর দুই বন্ধুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে তারা মারা যায়।

ঝিকরগাছায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দু'প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৪

ঝিকরগাছায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দু'প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৪

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দু'প্রাইভেটকারের সংঘর্ষে আহত ৪ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার যশোর থেকে যাত্রী নামিয়ে ঢাকা মেট্রো গ ৩১-১৬৩৮ মালিক তারেক হোসেন (৩৭) ঝিকরগাছা‌ বাজারে আসার সময় এবং অপার দিক থেকে বেপরোয়া ভাবে আসা সাতক্ষীরা থেকে ঢাকা মেট্রো ক ১১-২৯৬০ প্রাইভেটকারের মালিক জাহাঙ্গীর আলম (৬১) তিনি তার গাড়ির ড্রাইভার রবিউল কে সাথে নিয়ে যশোরের আত্মীয় বাড়ীতে বেড়াতে যাওয়ার পথিমধ্যে দুপুর ১টায় স্থানীয় বিএম স্কুল সংলগ্ন পালপাড়ার দাউদ স'মিলের সামনে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে ৪জন আহত হয়েছে। আহতরা হলেন, সাতক্ষীরা পাঁচরক্ষি গ্রামের প্রাইভেটকারে মালিক জাহাঙ্গীর আলম (৬১), আবেনুর বেগম (৫২), সামিউল আলম জজ (২), অজ্ঞাত আরও ১জন। ঘটনাস্থল থেকে সাতক্ষীরার প্রাইভেটকারের ড্রাইভার রবিউল পালিয়ে গেছে বলে সবাই ধারণা করছেন।

তাৎক্ষণিক থানার জরুরী অফিসার এসআই সুমন বিশ্বাস এসে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে নাভারণ হাইওয়ে থানার পুলিশের এসআই মোফাজ্জল ফোর্স সহ উপস্থিত হন। এসময় নাভারণ হাইওয়ে থানার পুলিশের এসআই মোফাজ্জল সাংবাদিকদেরকে বলেন, সড়ক দুর্ঘটনায় যেহেতু হয়েছে সেহেতু গাড়ি দু'টো ফাঁড়িতে নিয়ে যাওয়া লাগবে। ঘটনাস্থলে আহতের বিষয়ে শুনেছি কিন্তু কেউই নিহত হয়নি।

মাত্র ৫মিনিটের ঝড়ে ঝিকরগাছায় ২টি ইউনিয়নের শতশত গাছ লন্ডভন্ড : আহত ১

মাত্র ৫মিনিটের ঝড়ে ঝিকরগাছায় ২টি ইউনিয়নের শতশত গাছ লন্ডভন্ড : আহত ১

 
আফজাল হোসেন চাঁদ :

মাত্র ৫মিনিটের ঝড়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ২টি ইউনিয়নের শতশত গাছ লন্ডভন্ড হয়েছে। এ সময় ১ সিএনজি চালক আহত হয়। 

সরজমিনে দেখা যায়, ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ও মাগুরা ইউনিয়নে রবিবার বিকাল ৫টা ২২মিনিট থেকে ৫টা ২৭মিনিটের সময় মাত্র ৫মিনিটের ঝড় ও বজ্রপাতে শতশত গাছ লন্ডভন্ড হয়। এ সময় ঝিকরগাছা টু ছুটিপুর সড়কের গাছ পড়ে প্রায় ঘন্টা খানেক পথচারীদের চলাচলে ব্যাহত হয়। পরবর্তীতে স্থানীয়দের প্রচেষ্টায় পথচারীদের চলাচল স্বাভাবিক হয়। 


 ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের সভাপতির জন্য দোয়া চেয়েছেন প্রধান শিক্ষক

ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের সভাপতির জন্য দোয়া চেয়েছেন প্রধান শিক্ষক

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের জন্য দোয়া চেয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ।

এসময় তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের ও ঝিকরগাছা উপজেলার অভিভাবক স্যার সহ স্যারের পরিবারের সদস্যদের করোনা টেষ্ট এ ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে সবাই নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আমি তার সহযোগি হিসাবে সকলের কাছে দোয়া কামনা করছি। সকলেই স্যারের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি ফরিয়াদ করছি, আল্লাহ আপনি আমাদের স্যারকে হেফাজত করুন ও দ্রুত সুস্থ হয়ে আমাদের স্যার আমাদের মাঝে ফিরে আসুক। (আমিন)।

উল্লেখ্য, সম্প্রতি ১৯ এপ্রিল তিনিসহ তার সহধর্মিণীর, ছেলে ও মেয়ের করোনা টেষ্ট এ ফলাফল পজিটিভ এসেছে।


 ঝিকরগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝিকরগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে কৃষ্ণনগরস্থ পুরাতন কলেজ রোডের কামাল বেডিং হাউজে সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনের বিস্তৃতিতে পাশের সরদার রেস্টুরেন্ট এন্ড হোটেলের আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকানীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ২৪ সদস্যের ইউনিট দীর্ঘ প্রায় ২ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে আশপাশ এলাকার বিভিন্ন দোকানপাট, হোটেল, আবাসিক ভবন, সুপার মার্কেট অগ্নিকান্ড থেকে রক্ষা পায়। এদিকে এই অগ্নিকান্ডের ঘটনায় শহরের যশোর-বেনাপোল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শহরের একাংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব-অফিসার আব্দুর রউফ জানান, অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।তিনি বলেন, আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ঝিকরগাছা পৌর আওয়ামী তরুনলীগের সভাপতির আহত ছেলেকে দেখতে যান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম

ঝিকরগাছা পৌর আওয়ামী তরুনলীগের সভাপতির আহত ছেলেকে দেখতে যান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশ আওয়ামী তরুনলীগের ঝিকরগাছা পৌর শাখার সভাপতি মোঃ শামীম হোসেনের পুএ সাগর হোসেন সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক আহত হওয়ায় তাকে দেখতে যশোর  সদর হসপাতালে যায় বাংলাদেশ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংঘঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম  ও বাংলাদেশ আওয়ামী তরুনলীগের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ধর।

 ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌর সদরের সড়ক দূর্ঘটনায় ইমাদুল হক (৪৭) নামের একজন নিহত হয়েছে। নিহত ইমাদুল ঝিকরগাছা হাজেরালী ব্র্যাক অফিসের দাবি প্রোগ্রামের কর্মী ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয় উপজেলার মুরাড়ীকাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি হাজেরালী ব্র্যাক অফিসের কাজ শেষ করে যশোর-বেনাপোল সড়ক দিয়ে ঝিকরগাছা বাজার আস ছিলেন।পথিমধ্যে পুরন্দরপুরের পাঁচপুকুর নামক স্থানে মটর সাইকেল যোগে আসলে পিছন থেকে দ্রুত যশোরগামী অজ্ঞাতনামার একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। এঘটনায় ঘটনাস্থলে সে মারা যায়। নাভারণ হাইওয়ে ফাঁড়ির পুলিশ তার লাশ উদ্ধার করে। পরবর্তীতে রাতেই নাভারণ হাইওয়ে ফাঁড়ি থেকে নিহতের পারিবারিক সদস্যদের নিকট লাশ হস্তান্তর করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিহতের পারিবারিক গৌরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।


ঝিকরগাছায় মর্মান্তিক সড়কদূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিকরগাছায় মর্মান্তিক সড়কদূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি গির্জার সামনে মর্মান্তিক সড়কদূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন, মোটরসাইকেলটির চালক যশোর সার্কিট হাউজ পাড়ার কাজী মুশফিক মাহবুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়ার কাব্য দাস (২০)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার দুপুর ২.৪৫ মিনিটের সময় মোটরসাইকেল আরোহী মাহবুব ও কাব্য দাস জন্মদিনের ফুল কেনার জন্য যশোর হইতে গদখালীর ফুল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে আসলেই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীই মৃত্যু হয়। কাভার্ডভ্যানটির কোন নাম্বার পাওয়া যায়নি। এসআই (নিঃ) সাইদুজ্জামান নিহত দুই জনেরই সুরোতহাল রিপোর্ট করলেও নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হবে বলে জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে আমি ও আমার স্যার সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছি।


ঝিকরগাছায় করোনা ভাইরাস, আম্ফান ও কাল বৈশাখী ঝড়ে তাফিম বীফ ফ্যাটেনিং এন্ড ডেইরী ফার্মের ব্যাপক ক্ষতি

ঝিকরগাছায় করোনা ভাইরাস, আম্ফান ও কাল বৈশাখী ঝড়ে তাফিম বীফ ফ্যাটেনিং এন্ড ডেইরী ফার্মের ব্যাপক ক্ষতি

চাঁদনী বিডি ডট কম ডেস্ক :
     দেশের বর্তমান করোনা ভাইরাস, আম্ফান ও কাল বৈশাখী ঝড়ে ঝিকরগাছা অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। সৃষ্ট ঝড়, দমকা হাওয়া ও অতি বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়া সহ স্থানীয় ফার্ম কর্তৃপক্ষের ক্ষতি সাধিত হয়েছে। যশোরের ঝিকরগাছা উপজেলার ৬নং ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের অনুকূলে শ্রীরামপুর গ্রামের তাফিম বীফ ফ্যাটেনিং এন্ড ডেইরী ফার্ম লিমিটেড। এটি ০৯ বিঘা জমির উপর ব্যবস্থাপনা পরিচালক আমিনা খানম, চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, পরিচালক আলমগীর বাশার ও আনিছুর রহমান, ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ব্যাংক থেকে লোন নিয়ে তৈরী করা হয় এই প্রজেটটি।
সারাবিশ্ব যখন মহামারি করোনা ভাইরাসের কবলে ক্ষতির সাগরে ভাসছে ঠিক সেই মুহুত্বের মধ্যে ফার্ম থেকে প্রতিনিয়ত প্রায় ১৫০ লিটার দুধ বিক্রয় করার হত কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই দুধ বিক্রয় করা সম্ভব হয়নি। এছাড়াও সম্প্রতি ২০ মে বুধবার দিবাগত রাতে দেশে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় আম্ফান। এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। আম্ফানের ঝড়ের ঘা শুকাতে না শুকাতেই ‘মরার ওপর খাঁড়ার ঘা’ এর মতো অবস্থা হয়ে আবারও ২৭ মে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে তাফিম বীফ ফ্যাটেনিং এন্ড ডেইরী ফার্ম লিমিটেড প্রায় ৩০ (ত্রিশ) লক্ষ টাকার ক্ষতির সম্মুখে পড়েছে কর্তৃপক্ষ। এই ফার্মে ১০০টি গরু রাখার স্থান থাকলেও ফার্মে প্রকৃতপক্ষে গরু ছিলো ৫০টি। করোনা ভাইরাস ক্রমাগতই দু’টি ঝড়ের কবলে পড়ে ১৬টি গরু আহত এবং ৫টি গরু নিহত হয়েছে। আহত গরু গুলো স্থানীয় কসায়ের নিকট সামন্য মূল্যে গরু গুলো বিক্রয় করতে হয়েছে। বর্তমানে তাফিম বীফ ফ্যাটেনিং এন্ড ডেইরী ফার্ম লিমিটেডে আহত সহ ২৯টি গরু রয়েছে।
এ ব্যাপারে ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আমিনা খানম জানান, করো ভাইরাস ও ক্রমাগত দু’টি ঝড়ের ফলে আমাদের এই ফার্ম অবস্থা খুবই করুন। ভাইরাসের কারণে ফার্ম হতে উৎপাদিত দুধ সব নষ্ট হয়ে গেছে এবং যে চালার নিচে গরু থাকে সেটার তো কোন অস্তিত্বই নাই। চালার সব এ্যাঙ্গেল গুলো গরুর ঘাঢ়ে পড়ে। ঝড়ের পর দিন সকালে সব কেটে সরিয়ে তারপর গরু গুলো বের করতে হয়েছে।' ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি বলেন, ফার্মে সর্বমোট ৫০টি গরু ছিল। ঝড়ের কবলে পড়ে ১৬টি গরু আহত এবং ৫টি গরু নিহত হয়েছে। তাছাড়া সবগুলোই মোটামুটি ভালো আছে। আবার নতুন করে সব ঠিক করতে গেলে আমাদের গড়ে প্রায় ২৮-৩০ লক্ষ টাকা প্রয়োজন।
ঝিকরগাছায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে যুবক নিহত

ঝিকরগাছায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে যুবক নিহত

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক :
যশোরের ঝিকরগাছায় ভ্যাপসা মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে টিটু সর্দার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি উপজেলা যুবলীগ নেতা ছিলেন এবং পৌর সদরের কৃষ্ণনগর সর্দারপাড়া গ্রামের মৃত রাশেদ সর্দারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টার সময় হাড়িয়াদেয়াড়ার তার নিজ পুকুর হতে ইফতারী করতে বাড়ীতে আশার সময় হাড়িয়াদেয়াড়া তেতুলতলা মোড়ের ভ্যাপসা মোটরসাইকেল যোগে আশার পথিমধ্যে অপরদিক থেকে আশা ট্রাকের (ঢাকা মেট্রো ট ১৩-৫৬৯২) সাথে মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত হলে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে যশোরে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যায়।
এঘটনায় পুলিশ ভ্যাপসা মোটরসাইকেল ও ট্রাক জব্দ করেছে কিন্তু ঘাতক ট্রাক ড্রাইভার পালাতক রয়েছে।

ঝিকরগাছায় ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয়ে বিকাশ কর্মকতা নিহত

ঝিকরগাছায় ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয়ে বিকাশ কর্মকতা নিহত

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের আওতায় মোহাম্মদপুর মোড়ে মোল্লা ব্রিকসের সামনে ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয়ে বিকাশ কর্মকর্তা আকাশ ওরফে আব্দুর রহমান (৩২) নিহত হয়েছে। তিনি মনিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুরা গ্রামের জগদিস চন্দ্রের ছেলে।
নিহেতের প্রতিবেশি আব্দুস সালামের সূত্রে জানা যায়, আকাশ প্রায় ১৯মাস পূর্বে সনাতন ধর্ম পরিবর্তন ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমান তার নাম আব্দুর রহমান। সে বিকাশ কোম্পানীতে কর্মরত রছেয়ে। প্রতিদিনের ন্যায় রবিবার সকাল ৯টার দিকে বাড়ি হইতে বাহির হয়ে মটরসাইকেল যোগে কোম্পানীর কাজে ছুটিপুরে যাওয়ার পথিমধ্যে সকাল সাড়ে ১০টার সময় মোহাম্মদপুর মোড়ে মোল্লা ব্রিকসের সামনে ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয় তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
ঝিকরগাছা থানার এসআই সোহেল রানা জানান, ঘটনার বিষয় জানতে পেরে আমরা ঘটনাস্থল থেকে হাসপাতালে যায়। সেখানে তার পরিবারের লোক জন এসে লাশ সনাক্ত করেন। এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঝিকরগাছায় বারবাকপুর টু শিমুলিয়া সড়ক নির্মাণে ফসলী জমি নষ্টের জেরে আহত ১ : থানায় অভিযোগ

ঝিকরগাছায় বারবাকপুর টু শিমুলিয়া সড়ক নির্মাণে ফসলী জমি নষ্টের জেরে আহত ১ : থানায় অভিযোগ

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক : যশোরের ঝিকরগাছায় ২২৭৭ মিটরের বারবাকপুর টু শিমুলিয়া সড়ক নির্মাণে বোধখানা গ্রামে ফসলী জমি নষ্ট হওয়ার বিষয় বলতে গিয়ে আহত হয়েছে একজন। আহত সাইফুর রহমান সাইফ (৩৬) বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি ও বোধখানা মাঝেরপাড়ার বীর মুক্তিযোদ্ধা মৃত শহিদুল ইসলামের ছেলে। ঘটনার বিষয়ে তিনি নিজেই বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা থানাধীন বোধখানা মেইন রাস্তায় বাওড়কান্দা নামক স্থানে ঠিকাদার কর্তৃক মাটি কাটার মেশিন দ্বারা এলাকার গরীব কৃষকদের ফসলী জমিতে অনুমান ৬ ফুট গভির করিয়া কাটি কাটিয়া ফসল নষ্ট করিতেছে বিধায় কৃষকদের অনুরোধে সাইফুর রহমান সাইফ গত ১ ফেব্রুয়ারী সকাল বেলা উক্ত স্থানে যাইয়া ফসল নষ্ট না করিয়া মাটি কাটার জন্য ঠিকাদারকে পরামর্শ প্রদান করে।
এমতাবস্থায় বেলা ১১ ঘটিকার সময় বোধখানা গ্রমের মৃত ছবেদ আলীর ছেলে খায়ের মেম্বর (৬৫), খায়ের মেম্বারের ছেলে মিলন (৪৫), মৃত এজাহার আলীর ছেলে মোখলেছুর রহমান মেম্বর (৫৫), সরোয়ার হোসেনের ছেলে অনিক (২৭), আহাদ আলীর ছেলে তুহিন (৩২), মৃত ইসমাইল হোসেনের ছেলে শামীম (২৭) ও আবু বক্করের ছেলে মামুন (২৭) তাকে (সাইফুর রহমান সাইফ) ঘটনাস্থলে এসে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ছুরি, চাকু, হকস্টিক, গাছিদা ও লাঠিসোটা নিয়া বেআইনী জনতাবদ্ধে আকস্মিক ভাবে উক্ত স্থানে আসিয়া খায়ের মেম্বরের হুকুমে অন্যান্য আসামী তাকে এলোপাথাড়ী মারপিট করে। মিলনের হাতে থাকা চাকু দিয়া তাকে (সাইফুর রহমান সাইফ) হত্যার উদ্দেশ্যে তার পেটে আঘাত করিতে গেলে সে ডান হাত দ্বারা ঠেকাইলে আঘাতটি তার বাম হাতের কবজিতে লাগিলে রক্তাক্ত জখম হয়।
একই উদ্দেশ্যে অনিকের হাতে থাকা গাছিদা দিয়ে তার মাথায় কোপ মারিতে গেলে সে বাম হাত দ্বারা ঠেকালে আঘাতটি তার বাম চোখে লাগিয়া রক্তাক্ত জখম হয়। তখন সে মাটিতে পড়িয়া গেলে সকল আসামীরা তাকে বেধড়ক মারপিট করিয়া শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম করে। বাদির পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা স্যামসাং মোবাইল ফোন নিয়ে নেয় তুহিন এবং প্যান্টের বাম পকেটে থাকা গরু বিক্রয়ের টাকা জোর পূর্বক কাড়িয়া নেয় শামীম। এসময় স্থানীয় স্বাক্ষীরা আগিয়ে আসলে আসামীরা তাকে প্রাণনাশসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়া চলিয়া যায়।
ঘটনার বিষয়ে ঠিকাদার মোবাশেরের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।
ইঞ্জিনিয়ার আরিফের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন তাদের মধ্যে ইন্টারনাল ক্লু আছে। রাস্তা মাস্তা এটা শুধু উদাহরণ। তোদের দু’জনের মধ্যেই সমস্যা।
উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আমিরুল ইসলাম জানান, ১ ফেব্রুয়ারী দুপুর ১টা ৪০মিনিটের সময় সাইফুর রহমান সাইফ আহত অবস্থায় হাসপাতালে আসে। সে সময় তার বাম চোখে রক্তাক্ত জখম ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, রাস্তার বিষয় নিয়ে গোলেযোগ সৃষ্টি হয়। যার কারণে থানাতে একটি লিখেত অভিযোগ হয়েছে। অভিযোগের উপর তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা ফারুক নিহত : পারিবারিক গৌরস্থানে দাফন

ঝিকরগাছায় সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা ফারুক নিহত : পারিবারিক গৌরস্থানে দাফন

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় যুবলীগ নেতা ও গদখালী ফুল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক ফারুক হোসেন (৪০) নিহত এবং পারিবারিক গৌনস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টা ৪০মিনিটের সময় ফারুক হোসেন তার গ্রামের বাড়ি গদখালী সৈয়দপাড়া থেকে মোটরসাইকেল যোগে ঝিকরগাছা বাজারস্থ ভাড়া বাড়িতে আসার পথিমধ্যে পৌরসদরের পুরন্দরপুর মোড় নামক স্থানে আসলে তার মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে মাটিতে পড়ে যাওয়ার পরেই তিনি ঘটনাস্থলে মারা যায়।
শনিবার জোহর বাদ তার গ্রামের বাড়ির জানাজা উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জাফিরুল হক, এমামুল হাব্বি জগলু প্রমুখ। জানাজা শেষ পারিবারিক গৌরস্থানে তাকে দাফন করা হয়েছে।