আফজাল হোসেন চাঁদ :
মাত্র ৫মিনিটের ঝড়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ২টি ইউনিয়নের শতশত গাছ লন্ডভন্ড হয়েছে। এ সময় ১ সিএনজি চালক আহত হয়।
সরজমিনে দেখা যায়, ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ও মাগুরা ইউনিয়নে রবিবার বিকাল ৫টা ২২মিনিট থেকে ৫টা ২৭মিনিটের সময় মাত্র ৫মিনিটের ঝড় ও বজ্রপাতে শতশত গাছ লন্ডভন্ড হয়। এ সময় ঝিকরগাছা টু ছুটিপুর সড়কের গাছ পড়ে প্রায় ঘন্টা খানেক পথচারীদের চলাচলে ব্যাহত হয়। পরবর্তীতে স্থানীয়দের প্রচেষ্টায় পথচারীদের চলাচল স্বাভাবিক হয়।

0 মন্তব্য(গুলি):