ঝিকরগাছায় রোগীদের কল্যাণে বৈদ্যুতিক পাখা বিতরণ

SHARE

চাঁদনী বিডি ডেস্ক :

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের কল্যাণে বৈদ্যুতিক পাখা বিতরণ করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব যশোর জেলা শাখা।

শনিবার (৫ই জুন) বিকালের এই আয়োজনে বাংলাদেশ প্রেস ক্লাব ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি কাজী মাওলনা ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ রশিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার ডা: রশিদ রায়হান, প্রধান সহকারী মোঃ শওকত আকবর, বাংলাদেশ প্রেস ক্লাব যশোর জেলা শাখার সভাপতি মোঃ মতিয়ার রহমান, ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ একরাম উল্লাহ স্বপন, সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আক্তারুজ্জামান, শিপন সরদার, মোঃ সাকিবুল হাসান (রমজান), মোঃ আজাদ হোসেন প্রমূখ।


SHARE

0 মন্তব্য(গুলি):