আফজাল হোসেন চাঁদ :
যশোরের প্রবীন মহিলা আওয়ামীলীগের নেত্রী যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর জাহান ইসলাম নিরার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, ঝিকরগাছা উপজেলার বিশষ্ট সমাজসেবক, ক্রীড়ামোদি ব্যক্তিত্ব ও গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ পরিচালনা পরর্ষদের সভাপতি গিলবার্ট নির্মল বিশ্বাস। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, নুরজাহান ইসলাম নীরা দীর্ঘ ৪১ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘ কয়েক বছর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছিলেন যশোর পৌরসভার কমিশনার। নুরজাহান ইসলাম নীরা যশোরের রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে পরিচিত। স্বৈরাচার, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনসহ যশোর উন্নয়নের যে কোনো আন্দোলনে তিনি ছিলেন অগ্রসৈনিক। তিনি গত বছরের ২০ অক্টোবর অনুষ্ঠিত যশোর সদর উপজেলা উপনির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন হার্ট জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। নির্বাচনের দু’দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা ফোর্টিজে চিকিৎসা করানো হয়। নির্বাচনের পর তিনি ফের অসুস্থ হলে ঢাকায় হার্টে রিং পড়ানো হয়।
বৃহস্পতিবার তিনি নিজের বাড়িতে আবার অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা সাথে সাথে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা কেয়ার ইউনিটে নিয়ে ভর্তি হয়। সেখানেই মাত্র ২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই রাজনীতিক ও জনপ্রতিনিধি।

0 মন্তব্য(গুলি):