ঝিকরগাছায় ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয়ে বিকাশ কর্মকতা নিহত

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের আওতায় মোহাম্মদপুর মোড়ে মোল্লা ব্রিকসের সামনে ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয়ে বিকাশ কর্মকর্তা আকাশ ওরফে আব্দুর রহমান (৩২) নিহত হয়েছে। তিনি মনিরামপুর উপজেলার রাজগঞ্জের রামপুরা গ্রামের জগদিস চন্দ্রের ছেলে।
নিহেতের প্রতিবেশি আব্দুস সালামের সূত্রে জানা যায়, আকাশ প্রায় ১৯মাস পূর্বে সনাতন ধর্ম পরিবর্তন ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমান তার নাম আব্দুর রহমান। সে বিকাশ কোম্পানীতে কর্মরত রছেয়ে। প্রতিদিনের ন্যায় রবিবার সকাল ৯টার দিকে বাড়ি হইতে বাহির হয়ে মটরসাইকেল যোগে কোম্পানীর কাজে ছুটিপুরে যাওয়ার পথিমধ্যে সকাল সাড়ে ১০টার সময় মোহাম্মদপুর মোড়ে মোল্লা ব্রিকসের সামনে ভাটার মাটির টলির চাকায় পৃষ্ঠ হয় তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
ঝিকরগাছা থানার এসআই সোহেল রানা জানান, ঘটনার বিষয় জানতে পেরে আমরা ঘটনাস্থল থেকে হাসপাতালে যায়। সেখানে তার পরিবারের লোক জন এসে লাশ সনাক্ত করেন। এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

SHARE

0 মন্তব্য(গুলি):