ঝিকরগাছায় সরকারি শহীদ মশিউর রহমান কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম আব্দুল জব্বার স্যারের ৩৪ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ডাক্তার মোহাম্মদ শওকত হায়দারের পিতা মরহুম আব্দুল জব্বার স্যারের ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলেজ মিলনায়তন শনিবার বেলা ১২টার সময় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন মরহুম আব্দুল জব্বার স্যারের ছেলে ডাক্তার মোহাম্মদ শওকত হায়দার, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব এসএম বজলুর রহমান, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ চৌধুরী হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রভাষক জাহাঙ্গীর আলম, প্রভাষক মনিরুজ্জামান, প্রভাষক সিদ্দিকুর রহমান, প্রভাষক আবদুল মান্নান, প্রভাষক ফারহানা হক, প্রভাষক সালমা খাতুন, প্রভাষক হাসানুজ্জামান, প্রভাষক আবু হাসান, প্রভাষক ইব্রাহিম হোসেন সহ কলেজে শিক্ষার্থীবৃন্দ।
দোয়া অনুষ্ঠন পরিচালনা করেন প্রভাষক সাইফুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মিজানুর রহমান।  

SHARE

0 মন্তব্য(গুলি):