ঝিকরগাছায় জাতীয় যুব শ্রমিকলীগের উপজেলা কমিটি গঠনের উপর আলোচনা সভা

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা জাতীয় যুব শ্রমিকলীগের কমিটি গঠনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী সংসদ সদস্যের কার্যালয়ে শুক্রবার বিকাল ৪টার সময় জাতীয় যুব শ্রমিকলীগের কমিটির যশোর জেলা শাখার আহ্বায়ক কেএম কামরুজ্জামান শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার যুগ্ম আহবায়ক কামাল হোসেন সদস্য সচিব ইউসুফ শিকদার ও মেহেদী হাসান, উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি আবুল সরদার, যুগ্ম সম্পাদক মনোরঞ্জন, প্রচার সম্পাদক মাহাবুর হাসান বরি, রবিউল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা প্রস্তুতিমূলক কমিটির আলোচনায় মানিক উদ্দিন খাঁন, কামরুল হাসান, আব্দুল আলীম, সাগর হোসেনের সমন্বয়ে অতিদ্রুত জাতীয় যুব শ্রমিকলীগের ঝিকরগাছা উপজেলা শাখার একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে বলে অভিমত ব্যক্ত করেছেন জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):