ঝিকরগাছায় উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিনে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করলেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফারুক

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলার ঝরেপড়া শিক্ষার্থীদের মেধাবিকাশের মাধ্যমে শিক্ষার আলো ফুঁটিয়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধিনে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফারুক হোসেন। এসময় তার সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের যশোর অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক ফরিদা পারভীন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধি সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল্লাহ লিমন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের সমন্বয়কারী ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক স্বপন কুমার ঘোষ, অমিয় কুমার বিশ্বাস, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আহসান, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।

SHARE

0 মন্তব্য(গুলি):