ঝিকরগাছার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাসের বিদায় সংবর্ধনা

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যেতে দিতে নাহি চায়, তবুও যেতে দিতে হয় এই স্লোগানে যশোরের ঝিকরগাছা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সাধন কুমার বিশ্বাসকে বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবের আয়োজনে  বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সাধন কুমার বিশ্বাস ২০১৮ সালের ৩ মে ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি/এ্যাসিল্যান্ড) হিসেবে যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার ২০১৯ সালের ২২ সেপ্টেম্বরে মার্তৃত্বকালীন ছুটিতে গেলে তার বিপরীতে তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দার্য়িত্ব পালন করেন। পদায়ন জনিত কারণে আগামী ১৬ ফেব্রুয়ারী রবিবার তিনি খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করবেন এবং তার স্থানে একই দিনে যোগদান করবেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি/এ্যাসিল্যান্ড) কাজী নাজিব হাসান। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার মার্তৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসার অবদি তিনি (কাজী নাজিব হাসান) ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দার্য়িত্ব পালন করবেন। 
বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডাঃ বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, নবাগত সহকারী কমিশনার ভূমি কাজী নাজিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হাসান পলাশ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার কবীর, উপজেলা প্রকেীশলী শ্যামল কুমার বসু, অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ আবু হেনা মিলন, নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ, সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প অফিসার শুভাগত বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সন্দীপ কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, সহকারী প্রোগ্রামার মইনুল ইসলাম, সরকারী শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আব্দুল কাদের, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সালমা সালমা খাতুন প্রমুখ।
SHARE

0 মন্তব্য(গুলি):