বঙ্গবন্ধু সৈনিকলীগের ইউনিয়ন সভাপতির পিতার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ

SHARE
চাঁদনী বিডি. কম ডেস্ক :
বঙ্গবন্ধু সৈনিকলীগের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সভাপতি আরিফুজ্জামানের পিতা নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আব্দুল খালেক গত বুধবার রাতে স্ট্রোক জনিত করণে ইন্তেকাল করিয়াছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
বৃহস্পতিবার জোহর বাদ তার বাড়ির পার্শ্বের মেহগনী বাগানে জানাজা নামাজ শেষে পারিবারিক গৌরস্থানে শেষ সমাধি দেওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তার এই মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিকলীগের ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ মতিয়ার রহমান, সহ সভাপতি কাজী আব্দুল গফ্ফার, গোলাম মোস্তফা, ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সমাজ কল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সমাদ সহ উপজেলা ও অন্যান্য ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):