আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ০৪ দিনের ০২পর্বে ৫০জনকে উপজেলা জনগণের সংক্রামক ও অ-সংক্রামক রোগ ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে গ্রাম্য চিকিৎসকদের প্রশিক্ষণের প্রথম দিনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা।
উপজেলা পরিষদের বাস্তবায়নে, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন (জাইকা) এর সহযোগীতায় প্রথম পর্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রেনিং রুমে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সদরের ২৫জনকে এই আয়োজনের আওতায় আনা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ রশিদুল আলম, মেডিকেল অফিসার (গাইনী) ডাঃ সালেহা খাতুন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জসিম উদ্দীন, ডাঃ মোঃ আকিব জাবেদ, স্বাস্থ্য পরিদর্শক চিত্তরঞ্জন সরকার, ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ শওকত আকবর প্রমুখ।

0 মন্তব্য(গুলি):