ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলে মুজিববর্ষের আয়োজন প্রদর্শন করলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক

SHARE

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক : 
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ আয়োজন প্রদর্শন করলেন ১৯৭১ এর গণহত্যা নির্যাতন আকাইভ ও জাদুঘরের সভাপতি এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন।
বুধবার বিকাল সাড়ে ৫টার সময়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোল্লা আমীর হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদের, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুর ইসলাম, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন মুকুল সহ অত্র স্কুলের সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):