ঝিকরগাছায় নিরাপদ সন্তান প্রসবে ধাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক : 
যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে তিন দিনের নিরাপদ সন্তান প্রসবে ধাত্রীদের প্রশিক্ষণের পরিসম্পাপ্ত হয়েছে।
উপজেলা পরিষদের বাস্তবায়নে, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন (জাইকা) এর সহযোগীতায় স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রেনিং রুমে বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সদরের ৩০জনদেরকে এই আয়োজনের আওতায় আনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন, আরএমও ডাঃ মোঃ রাশিদুল আলম, মেডিকেল অফিসার ডাঃ সালেহা খাতুন, ডাঃ মোঃ জসিম উদ্দীন, ডাঃ মোঃ আকিব জাবেদ, স্বাস্থ্য পরিদর্শক চিত্তরঞ্জন সরকার, ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ, 
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মোঃ শওকত আকবর প্রমুখ।
SHARE

0 মন্তব্য(গুলি):