আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও সন্ত্রাস-জঙ্গি নয়, শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই এই দু’টি স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক যুবদের জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবের কার্যালয়ে বুধবার সকাল ১১টার সময়ের অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সাধন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক তানভির আহমেদ, ক্রেডিট সুপার ভাইজার তোফাজ্জেল হোসেন, রেজাউল ইসলাম, আক্তারুল হক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিজাম উদ্দিন, ক্যাশিয়ার শামিম রেজা, অফিস সহায়ক মসির উদ্দিন প্রমুখ।

0 মন্তব্য(গুলি):