মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, নির্বাহী সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের পক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমের অলোচনায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) কাজী নাজিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা রশিদুর রহমান রশিদ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা প্রকেীশলী শ্যামল কুমার বসু, নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা প্রকল্প অফিসার শুভাগত বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, সিএ ইমদাদুল হক ইমদাদ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ ও সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য একরামুল হক খোকন, জুলফিকার আলী ভুট্টো, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।

0 মন্তব্য(গুলি):