আফজাল হোসেন চাঁদ ও আশরাফুজ্জামান বাবু :
যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালি ইউনিয়নের গদখালি বাজারের ফুল মার্কেটের সামনে শুক্রবার রাত ৮টার সময় যশোর বেনাপোল মহাসড়কে দূর্ঘটনা আবারও ঝরলো এক প্রাণ।
নিহত হয়েছে মনু মিয়া (৪০) নামের এক ব্যক্তি। তিনি পটুয়া পাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। বেনেয়ালি বাজার থেকে নিজের ব্যক্তিগত কাজ শেরে রাতে তার বাড়িতে যাওয়ার জন্য ভ্যানে উঠলে, ভ্যানটি যশোর বেনাপোল মহাসড়কের গদখালী বাজারে পৌঁছালে বেনাপোলের দিক হতে আসা ঢাকা মেট্রো ট ১৪-২৫৮৭ নাম্বারে কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।
কাভার্ডভ্যানের চাকার নীচে পড়ে মাথায় আঘাত পেয়ে মনু মিয়া ঘটনাস্থলে মৃত্যুবরন করেন।
নাভারন হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঝিকরগাছা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
ড্রাইভার কাভার্ড ভ্যানটি পাশ্ববর্তী তেল পাম্পে রেখে পালিয়ে যায় মর্মে জানা গেছে।

0 মন্তব্য(গুলি):