ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকলীগের জেলা হত্যা দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকলীগের জেলা হত্যা দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় দিবস উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেল হত্যা দিবসে জাতীয় চার নেতাকে স্মরণ করে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করেন। 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, সদস্য মাহমুদ মুকুল, প্রিন্স আহমেদ, সেলিম হোসেন, মিন্টু মিয়া ও মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা কলিম উদ্দিন বাবু, প্রশান্ত বিশ্বাস কাটু,  সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহাসিন রেজা, হাজিরবাগের সাধারণ সম্পাদক  মো. আলাউদ্দিন, গদখালীর সাধারণ সম্পাদক রনি আহমেদ, বাঁকড়ার নুরুজ্জামান আকাশ, শিমুলিয়ার ফারুক কামাল, তুহিনুর রহমান ও গদখালীর মুন্সী আবুল হোসেন, পৌরসভার কামরুজ্জান শাহীন, শাকিল খান, নজরুল ইসলাম, হাজিরবাগের দপ্তর সম্পাদক ওয়াসিম আকরাম, আজিজুল ইসলাম, নির্বাসখোলার আজমিনুর রহমান নয়ন, শওকত আলী ইমন, মাহবুবুর রহমান, আব্দুল গফুর তোতা, আশরাফুল ইসলাম, গদখালীর আবুল কালাম, আরিফ হোসেন, গঙ্গানন্দপুরের রিফার, শিমুলিয়ার মিটুল,নয়ন, নাভারনের রিজু আহমেদ প্রমুখ।

উল্লেখ্য অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৫ আগস্ট পরিবারসহ জাতির পিতাকে নির্মম হত্যাকাণ্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।


SHARE

0 মন্তব্য(গুলি):