ঝিকরগাছায় ৫ হাজার পিস ইয়াবাসহ ময়না পাখি স্বামী সহ গ্রেফতার

SHARE

ঝিকরগাছায় ৫ হাজার পিস ইয়াবাসহ ময়না পাখি স্বামী সহ গ্রেফতার


‎আফজাল হোসেন চাঁদ :

‎যশোরের ঝিকরগাছায় ৫ হাজার পিস ইয়াবাসহ ময়না পাখি (২৪) ও তার স্বামীকক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মো. আলমগীর (৩০) সহ গ্রেফতার হয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে।

‎গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার মোড়স্থ ঝিকরগাছা প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল হাইওয়ে মহাসড়কে দণ্ডায়মান সাতক্ষীরা লাইন পরিবহনে (নং- ঢাকা মেট্রো-ব-১৫-০৭৬২) অভিযান পরিচালনা করে পরিবহন গাড়ি তল্লাশি করে দুই আসামীসহ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

‎স্থানীয়রা জানান, মাদকবিরোধী এই অভিযান এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এ ধরনের অভিযান প্রতি নিয়ত চালানোর দাবি জানিয়েছেন।

‎এ ঘটনায় উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে সূত্রে জানা গেছে।

SHARE

0 মন্তব্য(গুলি):