ঝিকরগাছায় আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে তারেক মনোয়ার
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের পায়রাডাঙ্গা গ্রামের আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৭ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল-২৫ ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করেন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দি লন্ডন ইস্ট জামে মসজিদের সাবেক খতিব আল্লামা তারেক মনোয়ার।
শনিবার (০১ নভেম্বর) আসরবাদ তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতে অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক মনোয়ার কোরআনের হাফেজ ছাত্রদেরকে পাগড়ি পরিয়ে দেন। এরপর সময় যতই পার হয় মাহফিলস্থল লোকেলোকারণ্য হয়ে যায়। বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল-২৫ ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে আলহাজ্ব সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার আহবায়ক আসাদুল আমিন দোলনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. আশফাকুজ্জামান খাঁন রনি। এ সময় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী। এছাড়াও এসময় পায়রাডাঙ্গা গ্রামবাসীর এই আয়োজনে স্থানীয় ও বাহিরের বিভিন্ন মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য(গুলি):