বিদ্রোহী সাহিত্য পরিষদের ২৫২ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত
চাঁদনী বিডি ডেস্ক :
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর ২৫২ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান।
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ড. শাহনাজ পারভীন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি আমির হোসেন মিলন, কবি এম এ কাসেম অমিয়, কবি এম এন এস তুর্কি।
অনুষ্ঠানে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর সাবেক সভাপতি এডিএম রতন, অ্যাড. মাহমুদা খানম, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, আহমেদ মাহবুব ফারুক, অরুণ বর্মন, শংকর নিভানন, শরিফুল আলম, মো. গোলাম মোস্তফা, সানজিদা ফেরদৌস সহ আরও অনেকে।

0 মন্তব্য(গুলি):