আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর বাকী গ্রামে বিয়ের প্রভোলন দেখিয়ে এক পিতৃহারা তরুণীকে ধর্ষণ অতঃপর ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাতে উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর বাকী গ্রামের চান্দু মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯) ওইদিন রাতে তার (পিতৃহারা তরুণী) চাচাতো বোনের ঘরে জোরপূর্বক ঢুকে ধর্ষণ করে। প্রতিবেশীরা এসময় মেহেদী হাসানকে আটক করলে এক পর্যায় স্থানীয় কিছু কতিপয় ব্যক্তিরা তরুণীর সঙ্গে তার (মেহেদী হাসান) বিয়ে দেওয়ার কথা বলে ধর্ষক চাচতোভাইকে ছেড়ে দেয়। এরপর থেকে তারা নানা তালবাহানা শুরু করে বিভিন্ন সময়ে ধর্ষকের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেন ওই গ্রামের আশরাফ ছোয়ালের ছেলে আলিমুর রহমান।
ধর্ষকের বাবা চান্দু মিয়া জানান, মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক আছে। তাদের বিয়ে হবে।
স্থানীয় মেম্বার জামাল হোসেন জানান, ধর্ষণের বিষয়টি শুনেছেন। তবে ধর্ষকের সঙ্গে বিয়ের কথা বলে একটি প্রভাবশালী মহল ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ পেয়েছেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ জানান, বিষয়টি শুনেছি কিন্তু আমাদের নিকট কোনো অভিযোগ আসেনি। অভিযোগ হলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

0 মন্তব্য(গুলি):