আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের ৪নং ওয়র্ডের সাবেক মেম্বর, ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীনকর্মী এবং গদখালীর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা স্বজন চক্রের পরপর ৪বারের সাবেক সভাপতি মোঃ ইয়ার আলী (৮৭) মঙ্গলবার সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তিনি গদখালী বাজার থেকে প্রয়োজনীয় কাজ ও কেনাকাটা শেষে বাড়ি যাওয়ার সময় যশোর-বেনাপোল মহাসড়ক পার হওয়ার মুহুর্তে অপরদিক থেকে আসা একটি দ্রুতগামী মটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার মাঝে পড়ে যায়। তখনই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। যশোর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। এশার নামাজের পরে নিজ বাড়িতে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক গৌস্থানে সমাধিত করা হয়।
তার মৃত্যুতে উপজেলাসহ গদখালীর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা স্বজন চক্রের প্রতিটি সদস্যের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গদখালীর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা স্বজন চক্রের সভাপতি মোঃ হানিফ মিয়া, নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র ভক্ত (বাবুল) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

0 মন্তব্য(গুলি):