ঝিকরগাছায় ব্যাংকের ২০হাজার টাকা ফেরত দিলেন সাংবাদিক জসি

SHARE
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের সহ সভাপতি, দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ও উপজেলার মধ্যে প্রবীন সাংবাদিক আতাউর রহমান জসি রবিবার সকালে ব্যাংকের ২০হাজার টাকা ফেরৎ দিয়ে নিজের উদারতাকে প্রকাশ করলো।
সূত্রে জানা যায়, রবিবার সকালে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার ঝিকরগাছা সংবাদদাতা সাংবাদিক তরিকুল ইসলাম তার নিজ প্রয়োজনে ১০হাজার টাকার দরকার হলে তিনি একটি চেকে ১০হাজার টাকা লিখে স্বাক্ষর করে সাংবাদিক আতাউর রহমান জসির কাছে দিয়ে অগ্রণী ব্যাংক ঝিকরগাছা শাখাতে পাঠান। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের কর্মকর্তা ভূলবশত ১০হাজার টাকার বিপরীতে তাকে ৩০হাজার টাকা প্রদান করেন। তখন তিনি সে টাকা ব্যাংক ম্যানেজারের নিকট ফেরৎ দিয়ে নিজেকে উদারতার পরিচয় দিয়ে, আমাদের সংবাদকর্মীদের সম্মান উজ্জ্বল করেছেন।    
SHARE