আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
ফরিদপুর শহরের ঝিলটুলী দক্ষিণ কালীবাড়ি এলাকার কাজী গোলাম মহিউদ্দিন তসলিমের ছেলে ডা. কাজী নাজিব হাসান। তিনি ৩৩ তম বিসিএসএ চিকিৎসক হিসেবে ফরিদপুর জেনারেল হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে ৩৫ তম বিসিএসএ তিনি প্রশাসন ক্যাডারে যোগ দেন যশোরের এনডিসি হিসাবে। পরবর্তীতে ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাধন কুমার বিশ্বাস পদায়ন জনিত কারণে গত ১৬ ফেব্রুয়ারী রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন এবং তার স্থানে একই দিনে যোগদান দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান। কিন্তু সেই সময় উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার মার্তৃত্বকালীন ছুটিতে থাকায় তার বিপরীতে তিনি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দার্য়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার মার্তৃত্বকালীন ছুটি শেষে গত ২২ মার্চ যোগদান করার ফলে ডা. কাজী নাজিব হাসান সহকারী কমিশনার (ভূমি) এর স্বপদে ফিরে যান। তারই কার্যক্রমে যোগদানের পরপরই দেশ জুড়ে করোনা ভাইরাসের উপর মহামারি দেখা দেয়। ঠিক সেই সময় তিনি বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাথে মিলে মিশে দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি রবিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে হোম কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার জন্য কয়েকটি এলাকা প্রদক্ষিণ করে গদখালী বাজার মোড় থেকে একটু দূরে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে কর্তব্যপালন করার একপর্যায়ে অজ্ঞাত মোটরসাইকেল আরোহী হঠাৎ করে তার গায়ের ওপর দিয়ে মোটরসাইকেল তুলে দেয়। এতেকরে তিনি মারাত্মকভাবে আহত হয়েছে। তার ডান পায়ের টিবিয়া ফিবুলা এবং ডান ক্ল্যাভিকল ভেঙ্গে যায়। এছাড়াও হাতে, মাথায় ও পিঠে আঘাত পেয়েছে। তিনি বর্তমানে যশোরের পঙ্গু হাসপাতাল ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৩০ মার্চ) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবাার (৩১ মার্চ) দিনভর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং তার উন্নত চিকিৎসার জন্য বুধবার (০১ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় পৌঁছায়। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে সিএমএইচের অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে দুই ঘণ্টাব্যাপী অপারেশনের পরে তিনি একটু সুস্থ আছেন বলে তার পিতা জানান।
অপারদিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান’র বিষয়ে ঝিকরগাছা থানা পুলিশের কার্যক্রমের বিষয়ে অবগতির বিষয় জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার পরেরদিন উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী শাহাজালাল বাদি হয়ে ২জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন। যার নং-২৪, তাং-৩০/০৩/২০২০ ইং। উক্ত এজাহারটি সেকেন্ড অফিসার / এজাহারটির তদন্তকারী অফিসার এসআই দেবব্রত দাস’র নিটক রয়েছে।
সেকেন্ড অফিসার / এজাহারটির তদন্তকারী অফিসার এসআই দেবব্রত দাস বলেন, এজাহারের উল্লেখিত গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের শাহাজাহান আলীর ছেলে আব্দুল্লাহ আল শাকিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এবং গত সোমবার (৩০ মার্চ) আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছিল। এজাহারে উল্লেখিত অপর আসামী পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের (পুজা মন্দিরপাড়ার) মৃত-রতন কুমার দাসের ছেলে সুব্রত দাস ওরফে অমিতকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বুধবার বিকাল সাড়ে ৩টার সময় সদর ইউনিয়নের লাউজানীর লক্ষিপুর থেকে আটক করা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):