আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলা ও মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত, কোয়ারেন্টাইন ইউনিট ও করোনা ভাইরাস আইসোলেশন বেড পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের করোনা ভাইরাস সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।
বৃহস্পতিবার সকাল ১০টার সময়ের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রশিদুল আলম, মেডিকেল অফিসার ডাঃ মোঃ জিয়ারুল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডাঃ সালেহা খাতুন প্রমুখ।

0 মন্তব্য(গুলি):