আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে বিভিন্ন দেশ থেকে দেশে আশা প্রায় ১২০০ প্রবাসীদেরকে খোলামোলা বেড়ানো বন্ধ করতে বা করোনা ভাইরসটি যেন অধিক লোকের সমাগমে ছড়িয়ে না পড়ে, সেই জন্য প্রবাসীদেরকে হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী ক্যাম্প স্থাপন ও হোম কোয়ারেন্টাইন স্থাপনের জন্য ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুল কেন্দ্র ১০০ টি বেড স্থাপনের দিক নিদের্শনার বিষয়ে স্কুলটি পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার সুমি মজুমদার।
মঙ্গলবার সকাল ১১টার সময়ের পরিদর্শনে সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান, ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ।

0 মন্তব্য(গুলি):