আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
দক্ষ যুব গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে, উপজেলা পরিষদের বাস্তবায়নে, উপজেলা পরিচালর ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ৫দিনের জন্য বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য হস্তশিল্প (পুঁথির কাজ) বিষয়ক প্রশিক্ষণের পরিসমাপ্তি হয়েছে।
শনিবার দুপুর ১টার সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম। ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ’র সঞ্চালনার মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলীর, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।

0 মন্তব্য(গুলি):