ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও জনসচেতনতায় কাজ করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও জনসচেতনাতায় করোনা ভাইরাস প্রতিরোধের উপর শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা অবদ্ধি কাজ করেছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান।
তিনি জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঝিকরগাছা বাজারের কাচামাল (পিয়াজ)ব্যবসায়ী মল্লিকপুর গ্রামের আবু বক্করের ছেলে শহিদুল ইসলাম তার দোকানে দ্রব্যমূল্যের তালিকা না টানিয়ে অধিক মূল্যে বিক্রয়ের দায়ে ৩ হাজার টাকা ও  চাউল ব্যবসায়ী হাড়িয়াদেয়াড়া গ্রামের মৃত. আলতাফ হোসেনের ছেলে শরিফ হোসেনের নিকট হইতে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও জনসচেতনাতায় নির্বিক হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বিকাল সাড়ে ৪টার সময় ঝিকরগাছা বেলেবটতলা নূরানী জামে মসজিদে ঢাকা থেকে আশা তাবলিক জামাত বন্ধের জন্য নির্দেশ দেন।
একটি অনলাইন নিউজ পোর্টালের প্রচারিত ঝিকরগাছায় মালয়েশিয়া প্রবাসী থাকছেন না হোম কোয়ারেন্টিনে, আতঙ্কে গ্রামবাসী শিরোনামে সংবাদের উপর ভিত্তি করে উপজেলার কাশিপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী নুর নবী ওরফে ভোলার বাড়িতে যান। সেখানে গিয়ে এলাকাবাসীর মতামতের উপর ভিত্তি করে সংবাদটি মিথ্যা প্রমাণিত হয় এবং অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা তথ্য প্রদানকারী শাহ জামাল শিশিরকে এলাকার মধ্যে মিথ্যা গুজব না ছড়ানোর জন্য শতর্ক করে দেন। 
এসময় তার সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, এসআই হেলাল উদ্দিন, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বেঞ্চ সহকারী মহিন উদ্দিন সহ থানা পুলিশের সঙ্গীয় ফোর্স। উল্লেখ্য, করোনা ভাইরাসকে পুজি করে ঝিকরগাছা টু মাহমুদপুর রোডের জেএসসি চালকরা ১৫ টাকার ভাড়া ২০টাকা করে আদায় করছে বলে এলাকাবাসীরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।

SHARE

0 মন্তব্য(গুলি):