জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা

ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা

 ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসন, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। ‎উক্ত আয়োজনে বক্তরা বলেন, ২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক আবেগঘন দিন। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং ত্যাগ, সংগ্রাম এবং আত্মমর্যাদার প্রতীক। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা দিনটি পালন করি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই বিশেষ দিনে মানুষ নানা উপায়ে তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

‎এসময় অরো উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আব্দুর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, ‎‎উপজেলা প্রকৌশলী অফিসার সাইফুল ইসলাম মোল্লা, ‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, সহকারী উপজেলা মৎস্য অফিসার নান্নু রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল আলম, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি দুলাল অধিকারী বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, উপজেলা ছাত্র সমন্বয়ক প্রতিনিধি আঁখি খাতুনসহ আরও অনেকে।

উল্লেখ্য, উপজেলা পরিষদের আয়োজনে সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের হল রুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।


যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

 যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা এবং চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমারোহে বিজয়মেলা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলার মোড়ের মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানার প্রশাসন, পৌর কার্যালয়, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুল, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এরপর স্থানীয় বিএম হাই স্কুল মাঠ চত্ত্বরে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার শুভ উদ্বোধন করতে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শ্বেতপায়রা উড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা. রনী খাতুন।

তিনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহান বিজয় দিবসের বিষয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, আজ বাঙ্গালী জাতির অন্যান্য গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে ক্লান্ত বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদ ও দুই লক্ষ সমভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজকের এই বিজয়ের ৫৪ বছর পূর্তিতে ঐতিহাসিক এই লগ্নে আমি ঝিকরগাছাবাসী সহ সকলকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, সহকারী পুলিশ সুপার, নাভারন সার্কেল মো. আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, ‎‎উপজেলা প্রকৌশলী অফিসার সাইফুল ইসলাম মোল্লা, ‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের অধ্যক্ষ মাসুমা মিম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলার ছাত্র প্রতিনিধি আখি থাতুন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি পেশার আরো অনেকে।

উল্লেখ অনুষ্ঠানে প্রদর্শনী স্টল পরিদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহাসিক ‘জুলাই বিপ্লব’র প্রেক্ষাপটের উপর ভিত্তি করে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা. রনী খাতুন।

এছাড়াও ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।


 ঝিকরগাছায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির জাতীয় শোক দিবস পালন

ঝিকরগাছায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির জাতীয় শোক দিবস পালন

আফজাল হোসেন চাঁদ :

ঝিকরগাছা উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় পোষ্ট অফিস সংলগ্ন সফর উদ্দিন মার্কেটের সামনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. এবিএম আহসানুল হক আহসান।

ঝিকরগাছা উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, চৌগাছার পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান অবায়দুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান, শার্শার ডিহি ইউনিয়ন চেয়ারম্যান আশাদুল ইসলাম মুকুল, ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, আনিসুর কাদির ইলিয়াস, শফিউর রহমান, জেলা পরিষদের সদস্য শাহানা আক্তার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি নাজমুস সাকিব, যবিপ্রবি'র শহীদ মশিউর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, পিইএসএস বিভাগের ছাত্রলীগ সভাপতি আসিফ আল মাসুদ, ছাত্রলীগকর্মী বিল্লাল হোসেন, মুজাহিদুল ইসলাম, আবু বকর, মেহেদী হাসান, হাসান আলী, রাফি, যশোর জেলা ছাত্রলীগের কর্মী জয়দেব কুমার, চৌগাছা উপজেলা ছাত্রলীগ কর্মী রিফাত আরিফিন প্রমুখ।


 ঝিকরগাছায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

ঝিকরগাছায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

আফজাল হোসেন চাঁদ :

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে ঝিকরগাছা উপজেলা মোড়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুল, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ঝিকরগাছা জোনাল অফিস সহ  উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সোমবার সকালের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাক্তার অধ্যাপক মোঃ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্কের এমডি (গ্রড-১) ডাঃ বিকর্ণ কুমার ঘোষ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, লুবনা তাক্ষী সহ আরো অনেকে।

যথাযোগ্য মর্যাদায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের হলরুমে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২ পালন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পর প্রথমে সামাজিক দূরাত্ব বজায় রেখে র‌্যালী বের হয়ে উপজেলার মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পন, জাতির পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের পরিশেষে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অপর দিকে যশোর পল্লী বিদ্যুৎ-১ সমিতির ঝিকরগাছা জোনাল অফিস কর্তৃক শোকাবহ জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও স্থাপতি,  জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাতবার্ষিকীতে তাঁর এবং তাঁর পরিবারের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ইপস্থিত ছিলেন,  ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানাসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের সাথে একযোগে অংশগ্রহণ করেন ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিস সহ অন্যান্য সংগঠনের মাধ্যমে উপজেলা মোড়স্থ এবং উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিস এর ব্যক্তিগত উদ্যোগে নিজ প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও আলোকসজ্জা করা হয়। 

বেলা ১১টার সময় উপজেলা পরিষদের মধ্যে আলোচনা সভার পূর্বে শিমুদের নিয়ে কেক কাটার পরে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলো বলে আজ আমরা স্বাধীনদেশের নাগরিক। বাঙ্গালী জাতি আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করছে। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ আরো অনেকে।