ঝিকরগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট পাঁচ হাজার টাকা জরিমানা

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের কায়েমকোলা মধ্যপাড়া গ্রামের করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান বলেন, গোপন সংবাদের উপর ভিত্তি করে আমরা জানতে পায় ওমান থেকে আবু সালেহ (৫৫) নামের এক ব্যক্তি এয়ারপোর্ট থেকে হোম কোয়ারেন্টাইন বা নিজ বাড়ি কায়েমকোলা মধ্যপাড়াতে চলে এসেছে কিন্তু সে কোন ভাবেই হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যদিবালোকে ঘুরের বেড়াচ্ছে।
যার জন্য বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার সময় দন্ডবিধি ১৮৬০এর ২৬৯ নং কলামের উপর অবহেলাজনিত কার্য যার দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে এরূপ কাজের শাস্তি স্বরুপ তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড করে তাকে শতর্ক করে দেওয়া হয়েছে । পরবর্তিতে তিনি হোম কোয়ারেন্টাইনে না থাকলে তার জেল ও জরিমানা উভয়প্রকার দন্ডে দন্ডিত করা হবে।
এসময় তার সাথে ছিলেন উপজেলা সেনেটারী ইন্সপেক্টর গনপতি বিশ্বাস।

SHARE

0 মন্তব্য(গুলি):