আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, মেয়র প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সকল বিভাগীয় প্রধানগন।
সভাপরিশেষে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদের অর্থায়নে সরকার কর্তৃক ৯প্রকার পোষ্টার এবং উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ’র ডিজাইনের উপর সুদৃশ্যমান নোটপ্যাড বিতরণ করা হয়।

0 মন্তব্য(গুলি):