ঝিকরগাছায় জেলা প্রশাসকের মতবিনিময়

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলার সার্বিক বিষয়ের উপর উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
শুক্রবার বিকাল ৪টার সময় উপজেলার ভিডিও কনফারেন্স রুমের মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ উপজেলার সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
SHARE

0 মন্তব্য(গুলি):