আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসদের পদক্ষেপ এর অন্ত নেই। ক্রমাগতই উপজেলা ব্যাপী খোজ খবর নিচ্ছেন উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার।
চীনের হুবেই প্রদেশের উহাননগরীতে ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে করোনা নামক একটি ভাইরাসের উৎপত্তি হয়েছে। ঠান্ডাজনিত রোগের লক্ষণ দিয়ে শরীরের মধ্যে গড়ে ওঠা রোগের কারণ খুঁজতে গিয়ে চীনের ডাক্তার বুঝতে পারে যে তার কাছে আশা ঠান্ডাজনিত রোগীরা ভাইরাস বহন করছে। করাণ সাধারণত ঠান্ডাজনিত কোন রোগ হলে ১সপ্তাহ চিকিৎসার মাধ্যমে রোগী সুস্থ্য হয়। তখন এ ডাক্তার সোশ্যাল মিডিয়াতে নতুন ভাইরাসের সম্পর্কে সমাধানের চেষ্টা চালালেও তিনি ব্যর্থ হন। তখন এই ভাইরাসের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কিত ভাব দেখা যায়। এই ভাইরাসের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সর্বশেষ সংস্করণটির নাম দিয়েছে কোভিড-১৯।
করোনা ভাইরাস থেকে ঝিকরগাছা উপজেলাবাসীদের চিকিৎসা সম্পর্কে পদক্ষেপের বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে, আইসোলেশন বেড পাঁচটি প্রস্তুত আছে, কন্ট্রোল রুম আছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে, উপজেলা আরআরটি গঠন করা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে অত্র হাসপাতালে কর্মরত চিকিৎসকদের তথ্য, করোনা / কোভিড-১৯ চিকিৎসা ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধে অত্র হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সদের তথ্য, করোনা ভাইরাস প্রতিরোধে অত্র হাসপাতালে কর্মরত আয়া ও পরিচ্ছন্নতা কর্মীদের তথ্য সংগ্রহ করা হয়েছে, কোয়ারান্টাইন বেড হাসপাতালে ৫০ টিবেট প্রস্তুত করণে প্রক্রিয়াধীন আছে এবং নিকটস্থ স্কুল ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলে ১০০ টি বেড প্রস্তুতকরণের জন্য উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ’র সাথে মৌখিক সম্মতি গ্রহণ করা হয়েছে এবং মেডিকেল ইকুইপমেন্ট সমূহ ০৩টি পিপিই আছে, ০২টি গাউন, ১৪ টি এপ্রোল, ১০৯০০টি গ্লোভস, ১১৫ পিস চশমা, ০৩টি গামবুট, ০২ বোতল জোড়া. সেপনিল, মাস্ক স্থানীয় ভাবে তৈরি করণের ব্যবস্থা নেয়া হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে দেশ ব্যাপী নানা গুনজনকে পিছে ঠেলে দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।

0 মন্তব্য(গুলি):