হাঁটাচলা করতে না পারলে যেমন পঙ্গু তেমনি টেকনোলজির জ্ঞান না থাকলে ভবিষ্যৎ জীবনে পঙ্গুত্ব আসে
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় গুপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে ও জাগ্রত ঝিকরগাছার আয়োজনে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রথম পর্বের ৪৫জনের মধ্যে সনদপত্র বিতরণ ও ২য় পর্বের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালের ওয়াপদাহ রোড়স্থ টোকিও টাওয়ারে জাগ্রত ঝিকরগাছা চত্বরের অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ডাক্তার কাজী নাজিব হাসান। তিনি তার বক্তব্যে বলেন, হাঁটাচলা করতে না পারলে যেমন পঙ্গু তেমনি টেকনোলজির জ্ঞান না থাকলে ভবিষ্যৎ জীবনে পঙ্গুত্ব আসে। আমাদের বাস্তব জীবনে পঙ্গুত্ব বরণ না করে ডিজিটাল টেকনোলজিতে এসে জীবনের পরিপূর্ণতা অর্জন কর।
জাগ্রত ঝিকরগাছার পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রমার মোঃ মইনুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের আজীবন সদস্য সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক এমআর মাসুদ, দৈনিক বিডি খবর পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন চাঁদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগ্রত ঝিকরগাছার সহকারী পরিচালক হাসিবুজ্জামান।

0 মন্তব্য(গুলি):