ঝিকরগাছায় কোভিন-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে প্রস্তুতি মুলক সভা

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
মুজিববর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ এই স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে মঙ্গলবার দুপুর ১২টার সময় কোভিন-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করনীয় আইসোলেশন ইফনিট, কোয়ারান্টইন ব্যবস্থা সহ উপজেলা মাল্টি সেক্টরাল কমিটির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যে মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুলইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা শিপ্রা রানী ঘোষ, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্র্যাক্টর মোছাম্মদ নাজনীন নাহার, উপজেলা তথ্য আপা রুকসানা সুলতানা প্রমুখ।

SHARE

0 মন্তব্য(গুলি):