ঝিকরগাছায় জাতীয় ভোটার দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে সোমবার (০২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবস উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজ’র স্বাগত বক্তব্যে মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, গদখালী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুলইসলাম, ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্র্যাক্টর মোছাম্মদ নাজনীন নাহার, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা তথ্য আপা রুকসানা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিপ্রা রানী ঘোষ।
SHARE

0 মন্তব্য(গুলি):