আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি মডেল হাই স্কুলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টার সময় স্কুল প্রাঙ্গনে বিভিন্ন প্রকার ১০০টি বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করেন।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
ঝিকরগাছা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ’র সার্বিক সহযোগিতার মধ্যদিয়ে উপস্থিত ছিলেন উপজেলা যবুলীগের আহবায়ক কমিটির সদস্য জাফিরুল হক, ঝিকরগাছা সরকারি মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার এএফএম সাজ্জাদুল আলম, সিনিয়র শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, দেবাশীষ বিশ্বাস, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য(গুলি):