আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে উপজেলার মোড়ের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পণ করার পরে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে কেক কেটে বছরব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল হুদা, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা যুবলীগ নেতা সন্টু, জগলু, বিল্লাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হাবীব শিবলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৌশিক সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী'লীগের নেতৃবৃন্দ।

0 মন্তব্য(গুলি):