আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা অর্থ, পরিকল্পনা, বাজেট ও স্থানীয় সম্পদ আহরণ কমিটির আয়োজনে, উপজেলা পরিষদের বাস্তবায়নে, উপজেলা পরিচালর ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় আধুনিক ভূমি ব্যবস্থাপনা ও ই-মিউটেশন বিষয়ক দুইদিনের প্রশিক্ষণের পরিসমাপ্তি হয়েছে।
সোমবার বেলা ১২টার সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম। উপজেলার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আইসিটি অফিসার মো: মঈনুল ইসলামের সঞ্চালনার মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান, ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ উপজেলা পরিষদের সকল ইউনিয়ন ও পৌরসভার নায়েবগণ।

0 মন্তব্য(গুলি):