ঝিকরগাছার মাগুরা ইউনিয়নে "তথ্য আপা" প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে যশোরের ঝিকরগাছায় "তথ্য আপা" প্রকল্পের আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক মাগুরা ইউনিয়নের সন্তোষনগর কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার সময় ঝিকরগাছা উপজেলা  "তথ্য আপা" প্রকল্পের তথ্য আপা রোকসানা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি নাসির উদ্দিন, সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুনতাজ আলী, ইউপি সদস্য রব্বেল হোসেন, উপজেলা তথ্যসেবা সহকারী মৌসুমি আক্তার সহ আরো অনেকে।
উল্লেখ্য প্রকল্পের আওতায় ২২২০০ টাকা ব্যায়ে ১০০ জন প্রান্তিক মহিলাকে ১ দিনের প্রশিক্ষণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

SHARE

0 মন্তব্য(গুলি):