ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডর ঋণ উৎসব

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডর আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বিআরডিবি পল্লী উন্নয়নে সোনালী সোপান ঋণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার বিকালে পল্লী উন্নয়ন বোর্ডের ঝিকরগাছা অফিস কার্যালয়ের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজামানের সঞ্চালনার মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ার কবীর, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লর রশিদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আইসিটি অফিসার মো: মঈনুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শহীদুজ্জামান লিমন সহ উপজেলার সকল দপ্তরের প্রধানগন।
SHARE

0 মন্তব্য(গুলি):