ঝিকরগাছায় মুজিববর্ষ উদযাপন বিষয়ক প্রস্তুতিমূলক সভা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে ডা. নাসির উদ্দিন এমপি

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও  উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দূর্নীতি দমন কমিশনের আয়োজনে, অক্সফাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই’র সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বৃহস্পতিবার দুপুর ১টার সময়ের অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো: নাসির উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদেও সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি হোসেনউদ্দীন হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সেলিম রেজা, আঙ্গারপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ।
SHARE

0 মন্তব্য(গুলি):