ঝিকরগাছায় ডিজিটাল পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের কমিটি গঠন সভাপতি সাংবাদিক তরিকুল ও সম্পাদক ইমরান

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলায় ডিজিটাল পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের কমিটি গঠিত হয়েছে।
উপজেলা ডাকঘরস্থ ডিজিটাল পোস্ট ই-সেন্টার ফোরাম কর্তৃক আযোজিত এক মতবিনিময় সভাশেষে গাজিরদরগাহ ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা ও দৈনিক লোকসমাজ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলামকে সভাপতি, ঝিকরগাছা উপজেলা পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা সবুজ হোসেন, স্বরসকাটি ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা ইমরান হোসেন সাধারন সম্পাদক, বাঁকড়া ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা মফিজুর রহমানকে যুগ্ম-সম্পাদক, কায়েমকোলা ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা সোহেল রানাকে কোষাধ্যক্ষ, মির্জাপুর ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা জাহাঙ্গীর আলম সম্রাটকে প্রচার সম্পাদক, মশ্মিমনগর ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা ইব্রাহিম হোসেন, শিমুলিয়া ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা সানজিদা আক্তার সুমি ও ষোলখেদা ডিজিটাল পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা মিকাইল হোসেনকে সদস্য নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন, জেলা কমিটির সহ-কোষাধ্যক্ষ সোহেল রানা। এর আগে বাংলাদেশ ডাক বিভাগ যশোর (পশ্চিম) উপ-বিভাগের সহকারী পরিদর্শক মোঃ কুদ্দুস আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ডাক বিভাগ যশোর (পশ্চিম) উপ-বিভাগের পরিদর্শক মোঃ গোলাম সরোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা উদ্যোক্তা ফোরামের কোষাধ্যক্ষ সোহেল রানা, প্রচার সম্পাদক রানা মাহমুদ, সদস্য ইমরান হোসেন ও শাহিন আহম্মেদ। এসময় বক্তব্য রাখেন, উদ্যোক্তা সাংবাদিক তরিকুল ইসলাম, সবুজ হোসেন, মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম সম্রাট, মিকাইল হোসেন, মোশারেফ পারভেজ, মেহেদী হাসান শাওন, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার সুমি, নাজমুল হুসাইন, কামারুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল মালেক প্রমূখ। সভায় প্রধান অতিথি পরিদর্শক মোঃ গোলাম সরোয়ার সকল উদ্যোক্তাদের নিজ নিজ কাজে মনোনিবেশ হওয়ার প্রতি গুরুতারোপ করেছেন। 

SHARE

0 মন্তব্য(গুলি):