আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় উপজেলা পর্যায়ে ২দিন ব্যাপী দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য এই বিষয়ে উপর প্রতিয়োগিতায় চাম্পিয়ান হয়েছে ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাই স্কুলের ৩জন শিক্ষার্থী। শিক্ষার্থীরা হল দলনেতা জেবা ফারিয়া, রুবাইয়া তাবাসুম ছোহা, দিব্ব অধিকারী।
দূর্নীতি দমন কমিশনের আয়োজনে, অক্সফাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই’র সহযোগিতায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে বুধবার সকাল ১০টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদের সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশবরণ্য সাহিত্যক হোসেনউদ্দীন হোসেন, জাগ্রত ঝিকরগাছা সংস্থার পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইন, তরুণ উদ্যোক্তা সাইদ হাফিজ ও সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার মধ্যে চাম্পিয়ান হওয়ায় শিক্ষার্থীদের উপর খুশি হয়ে শিক্ষার্থীদের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ।

0 মন্তব্য(গুলি):