ঝিকরগাছায় ই-নথি এবং ওয়েবপোর্টাল বিষয়ক প্রশিক্ষণ

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
উপজেলা পরিষদের যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির আয়োজনে, উপজেলা পরিষদের বাস্তবায়নে, উপজেলা পরিচালর ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় ২০১৮-১৯ অর্থ বছরে ৪৯১টি উপজেলার মধ্যে উপজেলা পরিষদের স্বক্ষমতা যাচাইয়ের মাধ্যমে ৩০০টি উপজেলা নির্বাচিত হয়। যশোরের ৮টি উপজেলার মধ্যে অন্যতম উপজেলা হিসাবে ঝিকরগাছা উপজেলা নির্বাচিত হয় এবং পুরস্কার স্বরূপ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রতি বছর ৫০ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করছে।
উল্লেখ্য, এই প্রকল্পে পরপর ৩বার ঝিকরগাছা উপজেলা পরিষদ উন্নয়ন মূলক কাজ করার জন্য বরাদ্ধ পাচ্ছে।
এই প্রকল্পের অংশহিসাবে সোমবার সকাল ১০টার সময় ইউআইটিআরসিই ব্যানবেইসের ল্যাবে অনুষ্ঠিত উপজেলার সকল দপ্তর থেকে ৩৫জন কর্মকর্তাদের মধ্যে দু’দিনের প্রশিক্ষণের প্রথম দিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলার তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আইসিটি অফিসার মো: মঈনুল ইসলাম, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুলইসলাম, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ প্রমুখ।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনা করেন ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর দুলাল দেবনাথ। 

SHARE

0 মন্তব্য(গুলি):