আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
সারাদেশের সাথে তাল মিলিয়ে যশোরের ঝিকরগাছা থানা পুলিশ মাদকদ্রব্য অভিযানে তৎপর হয়ে কাজ করে চলেছে। যার অংশ হিসাবে ১৩ বোতল ভারতীয় মদ সহ ৩জন ভারতীয় নাগরিককে আটক করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমি মাদকের উপর জিহাদ ঘোষনা করেছি। আমার পুলিশ প্রশাসন মাদক নিমূলে সততার সাথে কাজ করে চলেছি। মাদকের বিষয়ে আমার কাছে কেউ সুপারিশ করলে আমি সেটার বিষয়ে কর্ণপাত করি না। আমার কথা আমার এই এলাকায় কোনপ্রকার মাদকের থাকবেনা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের পাশে থেকে আমরা ক্রমাগতই অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিমূলে কাজ করে চলেছি। গোপন সংবাদের উপর ভিত্তি করে মঙ্গলবার সন্ধ্যার পূর্বে আমার নির্দেশে থানাস্থ যশোর-বেনাপোল মহাসড়কের পাকা রাস্তার উপর একটি বাসে এস.আই (নিঃ) সুরঞ্জিত কুমার রায়, এমসআই (নিঃ) মো: আরশাফুল আলম এবং জয়ন্ত কুমার সরকার ও তার সাথে থাকা সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালানা করে ১৩ বোতল ভারতীয় মদ সহ ৩জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার খলিদপুর গ্রামের মৃত. জীবন সরকারের ছেলে প্রসেনজিত (৩২), ছয়ঘরিয়া শান্তিপাড়া গ্রামের মৃত. মিদিন গোমেজের ছেলে রনি গোমিজ ও প্রেট্রোপোল থানার জয়ন্তিপুর গ্রামের রাজেন দাসের ছেলে লক্ষণ দাস। আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং-১৮, তারিখ- ২১/০১/২০২০ইং। আসামীদ্বয়কে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):