আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
সারাদেশের সাথে একযোগে বিভাগীয় কমিশনার অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অধফিসারের কার্যালয় এবং উপজেলা ভুমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে ০২ দিনের কর্মবিরতি চলছে। যার অংশ হিসাবে যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অধফিসারের কার্যালয় এবং উপজেলা ভুমি অফিসে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে সোম ও মঙ্গলবারের কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার কর্মবিরতিতে অংশ নেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অধফিসারের কার্যালয়ের অফিস সুপার শাহানাজ বেগম, সার্টিফিকেট সহকারী মঈন উদ্দীন, অফিস সহকারী মোস্তফা কামাল, শাহাজালাল, হিসাব সহকারী তপন রায় ও ঝিকরগাছা উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী শাখাতয়াত হোসেন, সার্টিফিকেট সহকারী মোনালিসা আক্তার সহ আরো অনেকে।

0 মন্তব্য(গুলি):