ঝিকরগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মাথার চুল কর্তন করেছে স্বামী অতঃপর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোর ঝিকরগাছায় উপজেলার নাভারণ ইউনিয়নের হাড়িয়া গ্রামের যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও মাথার চুল কর্তন করেছে স্বামী সাদ্দাম হোসেন (৩০)। নির্যাতনের দৃশ্য দেখে এলাকাবাসী স্বামী সাদ্দাম হোসেনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।
এলকাবাসী ও নির্যাতিত স্ত্রী ফাতেমা সূত্রে জানাগেছে, পাঁচ বছর পূর্বে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ দিঘিরপাড় গ্রামে কওসার মোড়লের মেয়ে ফতেমা বেগম (২৬) এর সহিত ঝিকরগাছায় উপজেলার নাভারণ ইউনিয়নের হাড়িয়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এর বিবাহ হয়। বিবাহের পর তাদের রিয়ান নামের একপুত্র সন্তান রয়েছে। সাদ্দাম হোসেন বিবাহের পর বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফাতেমার নিকটে যৌতুকের দাবিতে করেন। যৌতুক দিতে না পারলে, ক্রমাগতই মার ক্ষেতে হয়। মারের পরও তিনি ক্ষন্ত হয়নি। একবার তালাক দিয়েছিলেন। পরে আবার মিমাংসার একপর্যায়ে ফাতেমা বেগম তার ঘরে আসে। তবুও স্বামীর নির্যাতনের হাত থেকে সে রক্ষা পেলো না। বরং এবার নির্যাতনের সাথে অতিরিক্ত ভাবে দিতে হল মাথার চুল। 
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনা জানায়। তখন আমাদের কন্টোল রুম থেকে আমাকে ঘটনার বিষয়ে অবগতি করলে আমি ঘটনাস্থলে তাৎক্ষনিত পুলিশ টিম পাঠায়। পুলিশ টিম সাদ্দাম হোসেনকে বাড়ি থেকে আটক করে। সাদ্দাম হোসেন এলাকায় মাদকসেবী ও বদরাগী হিসেবে এলাকায় ব্যপক তার পরিচিত রয়েছে। সে তার স্ত্রী ফতেমা খাতুনের উপর নির্যাতন করেছে এবং তার মাথার চুল কর্তন করেছে। স্বামী সাদ্দামের বিরুদ্ধে মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ১৯, তারিখ ২১/০১/২০১৯ইং। আসামীকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

SHARE

0 মন্তব্য(গুলি):