আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলাতেও নারীর শারিরিক ও মানসিক নির্যাতন বন্ধ হচ্ছে না। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভাবে নারী হয়রানি ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। বিগত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ২শ’ ৪৫ জন নারী ও শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। বলে ধারনা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)।
তাদের পরিসংখ্যান মতে, বিগত ২০১৯ সালে ঝিকরগাছা উপজেলায় মহিলা (১৮ বছর ও তদোর্ধ্ব) শারিরিক নির্যাতনের শিকার হয়েছে ১০০জন এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে ৭৭জন। শিশু (অনুর্ধ্ব ১৮বছর) শারিরিক নির্যাতনের শিকার হয়েছে ৩৯জন এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে ২৯জন। সর্বমোট ২৪৫জন নির্যাতিতদের হাসপাতাল থেকে চিকিৎসা সেবা প্রদান করেছে উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ান স্টপ ক্রাইসিস সেল সেন্টারের (ওসিসি) প্রোগ্রাম অফিসার বিকাশ কুমার মন্ডল জানান, আমার এই উপজেলায় নারীর ওপর যৌন হয়রানি একটু বন্ধ হলেও নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ হচ্ছে না। কিন্তু যদি উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যদি আমাদের সাথে থেকে আরো একটু বেশি অন্তরিক হয়ে কাজ করে তাহলে হয়তো এলাকার মানুষের মনোভাব এবং অপরাধীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বিচারে দীর্ঘসূত্রতা, প্রভাবশালীদের হস্তক্ষেপ ইত্যাদি কারণে নারীর প্রতি সহিংসতা কমে আসতে পারে।

0 মন্তব্য(গুলি):