ঝিকরগাছা যেমন ফুলের রাজধানী তেমনি ভাবে তোমাদেরও ফুলের মত ফুটতে হবে.... উপজেলা চেয়ারম্যান মনিরুল

SHARE

আফজাল হোসেন চাঁদ :
            শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানের মধ্যদিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্ত্বরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ঝিকরগাছা যেমন ফুলের রাজধানী তেমনি ভাবে তোমাদেরও ফুলের মত ফুটতে হবে পড়াশুনার মাধ্যদিয়ে। ২০১৯ সালকে বিদায় জানিয়ে ২০২০ সালকে বরণ করে নেওয়ার পড়ে তোমাদের হাতে বিনামূল্যের সরকারী পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে শুধু মাত্র তোমাদেরকে মানুষের মত মানুষ হওয়ার জন্য।  তোমরা মানুষের মত মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত করবে বলে আমি আশাবাদি। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) ইসমত আরা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, একাডেমিক সুপারভাইজার মো: কামরুজ্জামান, সিও ব্যানবেইস (ট্রেনার) তরিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) সাইফুল ইসলাম, হিসাব সহকারী (প্রাথমিক) বিপুল মল্লিক অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা সহ সকল শিক্ষার্থীরা।
অপরদিকে উপজেলার রঘুনাথনগর বাবর আলী সরদার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০২০ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, রঘুনাথনগর স্বর্ণালী ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক তোফাজ্জেল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য রুস্তুম আলী, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, কামরুল হাসান, নাসরিন সুলতানা প্রমূখ।
SHARE

0 মন্তব্য(গুলি):